পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন
দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ।
আজ রোববার পাকিস্তান সেনাবাহিনী এ কথা জানায়।
সেনাবাহিনীর মিডিয়া উইং এর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, জ্যেষ্ঠ সামরিক প্রধানরা জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করে বলেছেন, ‘আল্লাহ মরহুমের রুহের মাগফিরাত দান করুন এবং শোকাহত পরিবারকে শক্তি দিন।’
একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, পারভেজ মোশাররফ রোববার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে- প্রয়াত জেনারেল আজ সকালে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আর নেই।’
১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করার চেষ্টা করার পর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মোশাররফ ক্ষমতা দখল করেন।
আরও পড়ুনঃ “উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করেছেন”






"সরকারের উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলন তলিয়ে যাচ্ছে" - tathyasangjog
February 5, 2023[…] আরও পড়ুনঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভে… […]
সক্ষম সকলকে কর প্রদানের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী - tathyasangjog
February 5, 2023[…] […]
বাংলাদেশ থেকে এ বছরই রাশিয়ায় আলু রপ্তানি শুরু হবে : কৃষিমন্ত্রী - tathyasangjog
February 5, 2023[…] […]
জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট - tathyasangjog
February 5, 2023[…] […]
"বাংলাদেশে আদানির বিদ্যুৎ আসছে মার্চের প্রথম সপ্তাহে" - tathyasangjog
February 5, 2023[…] […]
"দেশে আর্সেনিক আক্রান্ত রোগী ৬৫ হাজার ৯১০ জন" - tathyasangjog
February 5, 2023[…] […]
চিলির দাবানলে ২৩ জনের প্রাণহানি - tathyasangjog
February 5, 2023[…] […]
"ফুল উৎপাদনে দেশে বিপ্লব ঘটেছে" - tathyasangjog
February 5, 2023[…] […]
হিরো আলমকে অভিনন্দন জানালেন তথ্যমন্ত্রী - tathyasangjog
February 5, 2023[…] […]
"বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা" - tathyasangjog
February 5, 2023[…] […]
নারায়ণগঞ্জে গুলিতে আহত ৫ - tathyasangjog
February 5, 2023[…] […]