পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে জঙ্গি হামলা; নিহত ৬
পাকিস্তানের একটি জ্বালানি কেন্দ্রে জঙ্গি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ ও দুজন বেসরকারি গার্ড রয়েছে।
আফগানিস্তান সীমান্তের হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তানি তেল ও গ্যাস কোম্পানিতে ৫০ জন জঙ্গি হামলা চালায়। এতে ছয়জন নিহত হয়েছেন।
তবে এখন পর্যন্ত কোনো দল হামলার দায় স্বীকার করেনি। এ ছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
নিজেদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে থাকে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ “ইলিশা-১ কূপে মজুদকৃত গ্যাসের আনুমানিক মূল্য প্রায় ২৭ হাজার কোটি টাকা”





