দেশ সংযোগ

পাকিস্তানে আত্মঘাতি হামলা; নিহত ৪৪

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি শীর্ষস্থানীয় ইসলামিক দলের কর্মী সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে একশ’রও বেশি।

রোববার দেশটির আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারের শরিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের রাজনৈতিক দলের সম্মেলনে এই হামলার ঘটনা ঘটে। এই সময়ে সম্মেলনে শত শত সমর্থক উপস্থিত ছিল।

এ বিষয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে একশ’রও বেশি লোক। এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী সম্মেলনের মূল মঞ্চের কাছাকাছি বোমার বিস্ফোরণ ঘটায়।

দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হামলার সময়ে তাঁবুতে প্রায় চারশ’ লোক ছিল।

বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রোববারের এই হামলার নিন্দা করেছেন। তিনি হতাহতদের প্রতি শোক ও সমবেদনা এবং দায়ীদের বিচারের অঙ্গীকার করেছেন।

জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এই ঘটনার তদন্তের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আজম খানের কাছে দাবি জানিয়েছেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ আপনি কি ঘি সম্পর্কিত এই মিথগুলিকেও বিশ্বাস করেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য