Uncategorized

“পণ্য মজুতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স”

নিত্যপণ্য অবৈধভাবে মজুতকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৮ বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ‘অবৈধ মজুতবিরোধী কার্যক্রম গতিশীল করতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া কেউ ধান-চালের ব্যাবসা করতে পারবে না। লাইসেন্স ছাড়া কেউ অবৈধ মজুত করলে আইন মোতাবেক ব্যবস্থা নিতে পারবে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখাকে এখন সরকার অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে সাধন চন্দ্র বলেন, সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে খুব শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে।

তিনি বলেন, এরইমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে। অভিযানে জরিমানা করা হয়েছে এবং সেই চাল দ্রুত বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযান চলমান রাখতে এবং সফল করতে বিভাগীয় কমিশনারদের কাজ করতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান