জাতীয় ফিচার

নবাবগঞ্জে অগ্নিকাণ্ড; ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২০টি গুদাম পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স এন্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন দ্বিতীয় তলা থেকে ছড়িয়েছে বলে ধারণা করছি। দোকানের ভেতরে সব গুদাম ছিল। প্রায় ২০টির মতো গুদাম পুড়ে গেছে।

তিনি বলেন, প্রথমে আমরা একটি গুদামে অগ্নিকাণ্ডের খবর পাই। এসে দেখি অনেকগুলো গুদাম রয়েছে। সেখানে একটি মেসও রয়েছে। মেসটিতে বিভিন্ন দোকানের কর্মচারীরা থাকেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। এখানে গ্যাসের লাইনও আছে, সিলিন্ডারও আছে। কিন্তু গ্যাস নাকি অন্য কোনোভাবে হয়েছে, সেটা খতিয়ে দেখবো।

এর আগে রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে অংশ নেয় আরও চারটি ইউনিট।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করে।

আরও পড়ুনঃ জুন মাসে একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র