অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীকে পাঠে আগ্রহী করবে প্রগতি গ্রন্থাগার

নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীকে পাঠে আগ্রহী করবে প্রগতি গ্রন্থাগার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উদ্বোধন হলো রামশীল ইউনিয়ন প্রগতি গ্রন্থাগার। সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠকদের জন্য উন্মুক্ত করা হয় রামশীল ইউনিয়নে অবস্থিত এই গণ গ্রন্থাগারটি।

নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল সময় টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট আশীষ সরকার। গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জেমস এস.কে অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোটালীপাড়ার অবসরপ্রাপ্ত থানা শিক্ষা অফিসার অরুন ঢালী, বার্থী কলেজের সহকারী অধ্যাপক ললিত চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র প্রকৌশলী প্রমথ সরকার, রামশীল কলেজের অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক মার্টিন সুখেন্দু হালদার, রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সরকার, রাজাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন অধিকারী, শশিকর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবীর কুমার হালদার, রামশীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, কোটালীপাড়া পাবলিক ইনস্টিউশনের সহকারী শিক্ষক ও রামশীল ইউনিয়ন প্রগতি গ্রন্থাগারের সিইও অসিত মন্ডল, প্রগতি গ্রন্থাগারের গ্রন্থাগারিক মনিন্দ্ৰ নাথ অধিকারীসহ অত্র অঞ্চলের বিশিষ্টজন ও শিক্ষার্থীরা।

কোটালীপাড়ার অজপাড়াগায়ে পুরোপুরি গ্রামীণ পরিবেশে এমন আধুনিক মানের একটি গ্রন্থাগার পেয়ে উচ্ছ্বসিত অত্র অঞ্চলের শিক্ষার্থী অভিভাবক এবং বিশিষ্টজন। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত, অত্র অঞ্চলের মেধাবী শিক্ষার্থী অঞ্জলি চৌধুরী বাইন এর স্মরণে নতুন এই গ্রন্থাগার ভবনের নামকরণ করা হয় ‘অঞ্জলি চৌধুরী বাইন ভবন।’

অনুষ্ঠানে জানানো হয় ১৯৯১ সালে জেমস এসকে অধিকারীর নেতৃত্বে অত্র অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে একদল যুবক এই গ্রন্থাগারের সূচনা করেন। এরপর থেকেই নানাভাবে অনুদান সংগ্রহ করে গ্রন্থাগারের কলেবর বাড়ানো হয়। গ্রন্থাগারের নামে প্রায় ৬২ শতাংশ জায়গা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। এরপর অঞ্জলি চৌধুরী বাইন পরিবারের পক্ষ থেকে দেয়া অনুদানে গ্রন্থাগারের বর্তমান নতুন ভবনটি নির্মাণ করা হয়। গ্রন্থাগারটিতে কয়েক হাজার বই রয়েছে এবং এলাকার শতশত শিক্ষার্থী নিয়মিত গ্রন্থাকারে এসে এবং গ্রন্থাগার থেকে বই সংগ্রহ করে পড়াশোনা করে থাকেন বলে অনুষ্ঠানে জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে আশীষ সরকার গ্রামাঞ্চলে এ ধরনের আধুনিক মানের একটি পাঠাগার তৈরির প্রশংসা করে বলেন, ফেসবুক ইউটিউব টুইটারসহ আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ফলে যেখানে যুব সম্প্রদায় অবক্ষয়ের শিকার হচ্ছে, তখন এই গ্রন্থাগারটি গ্রামাঞ্চলের শিক্ষার্থীদেরকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির মাধ্যমে পড়াশোনায় মনোযোগী করবে। শিক্ষার্থীদেরকে গ্রন্থাগারটিতে অধিক মনোযোগী হওয়ার লক্ষ্যে সংশ্লিষ্টদের নানা উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়ে প্রধান অতিথি বলেন, কেবলমাত্র গ্রন্থাগারই নয়, এটিকে অত্র অঞ্চলের শিক্ষা সংস্কৃতির এক কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করতে হবে।

জেমস এসকে অধিকারী অত্র অঞ্চলের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি জ্ঞানার্জনের লক্ষ্যে সন্তানকে পাঠাগারে বই পড়ায় মনোযোগী করতে হবে। নিয়মিত শিক্ষার্থীদেরকে পাঠাগারে এসে বই পড়া বাড়াতে অভিভাবকের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় এলাকার বিশিষ্টজনরা এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান। যারা অনুদান দিয়ে গ্রন্থাগারের নতুন ভবন নির্মাণের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। বক্তারা গ্রন্থাগারের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতার আয়োজনসহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন:

আইফোন ১৫’র গরম হওয়ার সমস্যা নিয়ে যা বলল অ্যাপল

বিএনপি নির্বাচনি পরিবেশ বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র