দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে ভালোমানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম রোববার থেকে সারাদেশে কার্যকর হবে।
২১ দিনের মধ্যে দেশের বাজারে তিন দফা বাড়লো সোনার দাম। এর আগে চলতি বছরের ১১ সেপ্টেম্বর সব থেকে ভালোমানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ৮৪ হাজার ৫৬৪ টাকা। দেশের বাজারে এতদিন এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল।
এখন সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালো সোনার দাম। ভালোমানের সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের সোনার দাম। মান অনুযায়ী প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৪৫০ টাকা থেকে ৩ হাজার ৩৩ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোন অপরিবর্তন আসেনি।
আরও পড়ুনঃ সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করবে বিএনপি; আশা আইজিপির






ইঁদুর তাড়ানোর চাকরি; বেতন ১ লাখ ৭০ হাজার ডলার - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম […]
"দেশ সোনালী ফসলে ভরপুর, গুদামে চালের জায়গা হচ্ছে না" - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম […]