বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
দাপট দেখিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলো নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রকে কোনো রকম ছাড় না দিয়ে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো ডাচরা
প্রথমে যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করলেও পরের দিকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে শুরু করে নেদারল্যান্ডস। খেলার দশম মিনিটে গোল আদায় করে নেওয়ার পরও যুক্তরাষ্ট্রের রক্ষণে চাপ সৃষ্টি করে খেলতে থাকেন তারা।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করে নেদারল্যান্ড। এ সময় ডেনজেল ডামফ্রাইসের ক্রসের বল জোড়ালো শটে জালে জড়ান ডিলে ব্লিন্ড (২-০)। ফলে লিড নিয়েই বিরতিতে যায় লুই ফন গালের শিষ্যরা।
৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ডিআন্দ্রে ইয়েডলিন দারুন ভাবে একটি বল পাঠিয়ে দেন আক্রমণের দায়িত্বে থাকা পুলিসিচকে। তিনি বলটি ক্রস করেন হাজি রাইটকে। বিলম্ব না করেই বলটি জালে ফ্লিক করে দেন রাইট (২-১)।
ম্যাচের ৮১ মিনিটে গোল করে ডাচদের ফের আগের ব্যবধানে নিয়ে যান ডেনজেল ডামফ্রাইস। ব্লিন্ডের ক্রস থেকে বল পেয়ে গোল করেন তিনি (৩-১)। এরপর আর লড়াইয়ে ফিরতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
আরও পড়ুনঃ পর্তুগালকে হারিয়ে নকআউটে কোরিয়া





