রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড
রাজধানীর গুলশান, তেজগাঁও ও মতিঝিল বিভাগের একাধিক এলাকায় ব্লক রেইড শুরু করেছে পুলিশ।
শনিবার রাত থেকে পুলিশ সদরদফতরের নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড শুরু হয়েছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বলেন, রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিলে বিভাগের পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে ব্লক রেইড চালানো হচ্ছে। এছাড়া তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে।
এদিকে রাজধানীর বনানীর কাকলি এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালাচ্ছে পুলিশ। হোটেলগুলোতে জঙ্গিরা অবস্থান করছে-এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করবে বিএনপি; আশা আইজিপির





