“দেশ সোনালী ফসলে ভরপুর, গুদামে চালের জায়গা হচ্ছে না”
নতুন বছরে দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটালিয়ন জব্দ বিভিন্ন ধরনের ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এ মুহূর্তে সোনালী ফসলে ভরপুর, খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ-মাংসের অভাব নেই।
মন্ত্রী বলেন, বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো চাল আমদানি করা হবে না। কারণ আমাদের দেশে সোনালী সুন্দর ফসল হয়। প্রাকৃতিক দুর্যোগে আমাদের মাঝে মধ্যে বিপাকে পড়তে হয়। আমাদের মূলকথা একটাই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুনঃ দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম






সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহ করছে সরকার - tathyasangjog
December 4, 2022[…] […]