সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহ করছে সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা প্রতিটি বাহিনীর জন্য অত্যাধুনিক এবং সময়োপযোগী যুদ্ধাস্ত্র সংগ্রহ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুযায়ী সশস্ত্র বাহিনীকে পেশাদার ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।
আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৮৩তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের কমিশন উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ এ যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি বলেন, আমরা ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও উন্নয়ন করছি। ২০১৬ সালে ‘বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার’ প্রতিষ্ঠা করেছি। জাতির পিতা প্রণীত প্রতিরক্ষানীতিকে যুগোপযোগী করে ‘জাতীয় প্রতিরক্ষানীতি, ২০১৮’ প্রণয়ন করেছি। অ্যারোস্পেস ও এভিয়েশন বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।
সরকার প্রধান বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে আমরা সিলেটে ১৭ পদাতিক ডিভিশন, রামুতে ১০ পদাতিক ডিভিশন এবং বরিশালে ৭ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করেছি। গত ৪ বছরে বিভিন্ন ফরমেশনের অধীনে ৩টি ব্রিগেড এবং ছোট-বড় ৫৮টি ইউনিট প্রতিষ্ঠা লাভ করেছে। সম্প্রতি মাওয়া-জাজিরাতেত প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল সেনানিবাস এবং মিঠামইন, রাজবাড়ী ও ত্রিশালে নতুন সেনানিবাস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে আর্মি এভিয়েশনের ফরোয়ার্ড বেস এবং লালমনিরহাটে এভিয়েশন স্কুল নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, আমরা সেনাবাহিনীতে নতুন কম্পোজিট ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেড যুক্ত করেছি। প্রতিটি বাহিনীর জন্য অত্যাধুনিক এবং যুগোপযোগী অস্ত্রশস্ত্র সংগ্রহ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রশিক্ষণের পর কাক্সিক্ষত কমিশনপ্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে দায়িত্ব নেবেন। আজকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে আপনাদের উপর ন্যস্ত হলো দেশমাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন বলে আমি মনে করি।
আরও পড়ুনঃ “দেশ সোনালী ফসলে ভরপুর, গুদামে চালের জায়গা হচ্ছে না”






রাতভর ডিএমপির অভিযানে শতাধিক গ্রেপ্তার - tathyasangjog
December 4, 2022[…] […]
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক যুদ্ধাস্… […]
তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন: ওবায়দুল কাদের - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক যুদ্ধাস্… […]
"রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার" - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক যুদ্ধাস্… […]
নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে ইরান - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক যুদ্ধাস্… […]