খেলা ফিচার

দেশে ফিরছেন না সাকিব

দুদকের বিজ্ঞাপন থেকে বাদ পড়লেন সাকিব

সাকিব আল হাসানকে দেশে না আসতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়ে দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব। তার মানে- আজ আর দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের।

বিসিবি জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ দেশে ফেরার জন্য বিসিবির সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে সাকিবকে।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। তার আগে আছে অনুশীলন সেশন। সাকিব সময়মতো ফিরতে পারবেন কিনা, এমনটি আদৌ দেশে ফিরবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারবেন কিনা সাকিব, সেটাই এখন বড় প্রশ্ন।

গতকাল বুধবার থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সাকিব-বিরোধী আন্দোলন হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে।

আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার