ফিচার ব্যবসা-বাণিজ্য

দেশে পরিশোধন সম্ভব নয় রাশিয়ার জ্বালানি তেল

দেশে পরিশোধন সম্ভব নয় রাশিয়ার জ্বালানি তেল

রাশিয়া থেকে আনা অপরিশোধিত জ্বালানি তেল দেশের বর্তমান অবকাঠামো ব্যবহার করে পরিশোধন করা যাবে না বলে জানিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।

আজ মঙ্গলবার সকালে প্রতিবেদনটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে জমা দিয়েছে ইআরএল।

রাশিয়ার তেলের নমুনা নিজস্ব ল্যাবে পরীক্ষার পর তা যাচাই-বাছাই করে এ প্রতিবেদন তৈরি করেছে ইআরএলের কারিগরি কমিটি।

এ বিষয়ে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, ইআরএল বর্তমান অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহার করে রাশিয়ার জ্বালানি তেল পরিশোধন করতে পারবে না বলে প্রতিবেদনে জানিয়েছে। নমুনা পরীক্ষা করে তাদের কারিগরি দল এ প্রতিবেদন তৈরি করেছে। শিগগিরই নমুনা সরবরাহকারী সংস্থাকে এটি জানানো হবে।

আরও পড়ুনঃ অসম শিক্ষা বিশ্বকে বিভক্ত করছে: জাতিসংঘ মহাসচিব

এর আগে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের বৈশিষ্ট্য দেখেই তা পরিশোধন করা যাবে না বলে ধারণা দিয়েছিলেন ইআরএল ও বিপিসির কর্মকর্তারা। এরপর গত মাসে রাশিয়া থেকে জ্বালানি তেলের নমুনা দেশে আসে। ১ সেপ্টেম্বর এটি ইআরএল পরীক্ষাগারে পৌঁছায়। তেলের নমুনা পরীক্ষার পর কারিগরি দল তা যাচাই–বাছাই করে দেখেছে।

ইআরএল বর্তমানে সৌদি আরব ও আরব আমিরাত থেকে আনা অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) শোধন করে ডিজেল, পেট্রল, অকটেনসহ বিভিন্ন রকম জ্বালানি তেল উৎপাদন করে। বছরে ১৫ লাখ টন তেল শোধনের সক্ষমতা আছে তাদের।

 

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই