দেশে পরিশোধন সম্ভব নয় রাশিয়ার জ্বালানি তেল
রাশিয়া থেকে আনা অপরিশোধিত জ্বালানি তেল দেশের বর্তমান অবকাঠামো ব্যবহার করে পরিশোধন করা যাবে না বলে জানিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। আজ মঙ্গলবার সকালে প্রতিবেদনটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে জমা দিয়েছে ইআরএল। রাশিয়ার তেলের নমুনা নিজস্ব ল্যাবে পরীক্ষার পর তা যাচাই-বাছাই করে এ প্রতিবেদন তৈরি করেছে ইআরএলের কারিগরি কমিটি। […]




