Uncategorized

হামলার ভয়ে সাবমেরিন সরিয়েছে রাশিয়া: যুক্তরাজ্য

হামলার ভয়ে সাবমেরিন সরিয়েছে রাশিয়া: যুক্তরাজ্য

ইউক্রেনীয় বাহিনীর হামলার ভয়ে রাশিয়ার সামরিক বাহিনী তাদের সাবমেরিনগুলো ক্রিমিয়া উপদ্বীপ থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলে সরিয়ে নিয়েছে বলে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার কিলো ক্লাস সাবমেরিনগুলো ক্রিমিয়ার সেভাস্তোপোলে অবস্থিত নৌঘাঁটির বদলে দেশটির মূল ভূখণ্ডে ক্রাসনোদারে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাজপথ কোন দলের পৈতৃক সম্পত্তি নয়: ওবায়দুল কাদের

এ বিষয়ে যুক্তরাজ্য বলছে, ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার হামলার সক্ষমতা বেড়েছে। গত দুই মাসে রুশ সাবমেরিন বহরটির কয়েকটি স্থাপনা হামলার শিকার হয়েছে। এতে করে নিরাপত্তাসংক্রান্ত হুমকির মুখে পড়েছে তারা। এরই পরিপ্রেক্ষিতে সাবমেরিনগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা তাদের।

উল্লেখ্য, রাশিয়ার পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, খারকিভ থেকে রুশ সেনাদের পরিকল্পনা অনুযায়ী সরিয়ে নেওয়া হচ্ছে। যুদ্ধের জন্য তাঁদের অন্য কোথাও কাজে লাগানো হবে। আর ইউক্রেনীয় বাহিনীর হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে সম্প্রতি পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, সামরিক হামলার মাধ্যমে এর কড়া জবাব দেওয়া হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান