দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে ২৩৪ জনের মৃত্যু হলো।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছর দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৫৩ হাজার ৪১৩। এর মধ্যে ঢাকায় এ সংখ্যা ৩৪ হাজার ৩৬০ আর ঢাকার বাইরে ১৯ হাজার ৫৩। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন, পরের বছর মারা যান ১০৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে বরাবরের মতো এ বছরও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে কন্ট্রোল রুম। এর মধ্যে ১৪০ জনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে।






"আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়" - tathyasangjog
November 21, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু […]
বিহার সড়ক দুর্ঘটনায় নিহত ১২ - tathyasangjog
November 21, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু […]
সিরিয়া-ইরাকে তুরস্কের বিমান হামলায় নিহত ৩১ - tathyasangjog
November 21, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু […]
বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ - tathyasangjog
November 21, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু […]