জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে ২৩৪ জনের মৃত্যু হলো।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছর দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৫৩ হাজার ৪১৩। এর মধ্যে ঢাকায় এ সংখ্যা ৩৪ হাজার ৩৬০ আর ঢাকার বাইরে ১৯ হাজার ৫৩। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন, পরের বছর মারা যান ১০৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে বরাবরের মতো এ বছরও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে কন্ট্রোল রুম। এর মধ্যে ১৪০ জনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে।

আরও পড়ুনঃ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারালো ইকুয়েডর

রিপোর্টার

About Author

4 Comments

  1. "আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়" - tathyasangjog

    November 21, 2022

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু […]

  2. বিহার সড়ক দুর্ঘটনায় নিহত ১২ - tathyasangjog

    November 21, 2022

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু […]

  3. সিরিয়া-ইরাকে তুরস্কের বিমান হামলায় নিহত ৩১ - tathyasangjog

    November 21, 2022

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু […]

  4. বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ - tathyasangjog

    November 21, 2022

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র