অন্যান্য দেশ সংযোগ

দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

সবশেষ ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৭ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২৩ জন ও ঢাকার বাইরের দুই হাজার ১২১ জন। একই সময়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ছয়জন ঢাকার ও নয়জন ঢাকার বাইরের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৭ হাজার ১৭২ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৯ হাজার ৭৬০ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৭ হাজার ৪১২ জন ভর্তি হয়েছেন।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪১৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৫ হাজার ৮৬ জন এবং ঢাকার বাইরের ৮১ হাজার ৩৩১ জন।

আরও পড়ুনঃ “দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”

রিপোর্টার

About Author

6 Comments

  1. লিবিয়ায় বন্যা; ৬ বাংলাদেশির মৃত্যু - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু […]

  2. ২০২৫ সালের মধ্যে চালু হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র: প্রধানমন্ত্রী - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু […]

  3. রাতের খাবারের পর এই ভুলগুলো আপনার ওজন বাড়িয়ে দেয় - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু […]

  4. ফলের বীজের আশ্চর্য উপকারিতা সম্পর্কে জেনে নিন - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু […]

  5. এই খাবারগুলোও কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু […]

  6. এই খাদ্যাভ্যাস আপনার ঘুমের ক্ষতি করে - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য