দক্ষিণ আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে লিফট ছিড়ে ১১ শ্রমিক নিহত
দক্ষিণ আফ্রিকায় একটি প্ল্যাটিনাম খনিতে লিফট ছিড়ে ১১ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন।
আজ মঙ্গলবার দুর্ঘটনা কবলিত খনি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই খনির ভেতর থেকে ৮৬ জন শ্রমিক একটি লিফটে করে উপরে উঠছিলেন। হঠাৎ করে লিফটে ক্রটি দেখা দেয়। এতে লিফটটি ছিড়ে হঠাৎ ২০০ মিটার নিচে পড়ে গেলে ১১ খনি শ্রমিক প্রাণ হারান।
ইমপালা প্লাটিনামের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, দুর্ঘটনায় ১১ শ্রমিক মারা গেছেন। এছাড়া আহত আহত ৭৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আশা করছি: তথ্যমন্ত্রী





