জাতীয় ফিচার

“তিস্তা নিয়ে ভারত সরকারের কোনো অসুবিধা নেই; সমস্যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের”

 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিস্তা নিয়ে ভারত সরকারের কোনো অসুবিধা নেই। সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। তবে আলোচনা করেছি, আশা করছি ভারতের জাতীয় নির্বাচনের পর একটা সমাধানে পৌঁছাতে পারবো।

ভারতে তিনদিনের সফর শেষে দেশে ফেরার আগে শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বাংলাদেশ কোনো কথা বলবে কি না। উত্তরে ড. হাছান বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিজনেস করতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকার এখন কীভাবে রাজ্য সরকারের সঙ্গে বোঝাপড়া করবে সেটি কেন্দ্রীয় সরকারের বিষয়।

বাংলাদেশ অংশে তিস্তার উপরে ব্যারেজ নিয়ে আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রী বলেন, আলোচনা হয়নি, এটি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। এটির প্রয়োজন আছে। কিন্তু এ নিয়ে এখনো সেভাবে কথা হয়নি।

দিল্লি সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ভারতের সঙ্গে খুব আত্মিক এবং উষ্ণ সম্পর্ক রয়েছে। যে সম্পর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট কীভাবে এ অঞ্চলে প্রভাব ফেলছে, তা নিয়ে কথা হয়েছে। বাংলাদেশেও মিয়ানমারের বর্ডার গার্ড সদস্যদের অনুপ্রবেশ ঘটেছে। এগুলোর সমাধানে কিভাবে একযোগে কাজ করা যায় এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কীভাবে ফেরত পাঠানো যায়, সেসব বিষয়েও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ মিয়ানমারের ছোড়া বুলেট বাংলাদেশের হাড়িতে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র