জাতীয় ফিচার

“ডিশলাইন আর ঝুলন্ত থাকবে না, দ্রুতই মাটির নিচে যাবে”

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ডিশ লাইনের ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে নিতে হবে। মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না। আর উন্নত প্রযুক্তির সঙ্গে সমন্বয় রাখার পাশাপাশি, দেশের আইন মেনেই সম্প্রচারের কাজ করতে হবে।

আজ রোববার ক্যাবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, টেলিভিশন চ্যানেলগুলো অপারেটরের ক্ষেত্রে দেশের আইন ও নিরাপত্তার কোনো ব্যত্যয় হোক সেটি যেন না হয়। কোথাও কোনো ব্যত্যয় হলে সেটি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি।

সভায় কোয়াব প্রতিনিধিরা বলেন, ক্যাবল অপারেটররা প্রস্তুত থাকার পরও এই খাত এখনও ডিজিটালাইজড হয়নি, যা দুঃখজনক। এছাড়া অপারেটরদের ইন্টারনেট ব্যবসা থেকেও বিরত রাখা হয়।

এসব বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার দাবি তুলে ক্যাবল টিভি সম্পর্কিত যাবতীয় আইন-বিধি সংস্কারের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ বাংলাদেশের সাথে নয় মিয়ানমারের আরাকানের অভ্যন্তরীণে যুদ্ধ চলছে: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র