জাতীয়

টিকটক ও পাবজি নিষিদ্ধ করছে তালেবান

টিকটক ও পাবজি নিষিদ্ধ করছে তালেবান

তিন মাসের মধ্যে টিকটক ও গেমিং অ্যাপ পাবজি নিষিদ্ধ করতে যাচ্ছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের টেলিযোগাযোগ দপ্তরের ঘোষণার বরাতে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের অনলাইন গণমাধ্যম খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা খাতের প্রতিনিধি ও শরিয়া আইন বাস্তবায়নকারী প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠকে এ দুই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বছর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর গান, চলচ্চিত্র ও টিভি নাটকের ওপর নিষেধাজ্ঞা জারি করে তালেবান। এখন বিনোদনের জন্য আফগানদের কাছে টিকটক, পাবজিসহ হাতে গোনা কয়েকটি ক্ষেত্র অবশিষ্ট আছে। এবার এ দুটি জনপ্রিয় অ্যাপও নিষিদ্ধ হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ ইসলামি মূল্যবোধ অবমাননার জন্য নেটফ্লিক্সকে সৌদি আরবের সতর্কতা

‘অনৈতিক বিষয়বস্তু’ প্রদর্শনের অভিযোগে আফগানিস্তানে তালেবান সরকার ২ কোটি ৩০ লাখের বেশি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার পর এ ঘোষণা এল।

টেলিযোগাযোগ ও ইন্টারনেট–সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনাগুলো অনুসরণ করার আদেশ দিয়েছে তালেবান সরকার।

গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তালেবান সরকার দেশটির নারীদের অধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের জন্য ক্ষমা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তালেবান সেসব প্রতিশ্রুতির কোনটাই বাস্তবায়ন করেনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র