জাতীয় ফিচার

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উত্তেজনা: লাঠিচার্জে বিক্ষুব্ধ যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ

প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে তাড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। রাত থেকে অবস্থানকারী বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন। অনেকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের ওপর দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটক খুলে দেন।

পাঁচ শতাধিক বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন। তাদের অভিযোগ, জুলাই সনদ প্রণয়নে সরকার তাদের মতামত নেয়নি। এছাড়া, তাদের স্বীকৃতি না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ঘোষণাপত্রের মতো এই সনদেও আইনি ভিত্তির অভাব রয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র