জাতীয় ফিচার

জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, “জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুন্দর বাংলাদেশকে বৈষম্য ও দুর্নীতিমুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।” বুধবার ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুপ্রদীপ চাকমা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লব স্বৈরাচারি শাসনের অবসান ঘটিয়েছে এবং একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে। যারা জীবন দিয়েছেন এবং চির পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের ত্যাগ দেশবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি বলেন, “জুলাই শহীদদের স্বপ্ন ছিল একটি পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। এই বিপ্লব শুধু স্বৈরাচারের পতন নয়, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একট AMি অধ্যায়। আমরা এই চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের কাজে নিজেদের নিবেদিত করব।”

জুলাই শহীদদের স্মরণে সুপ্রদীপ চাকমা পার্বত্য তিন জেলায় ১৫ হাজার বৃক্ষ রোপণ এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল, ক্রিকেট ও হকি টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “এই কর্মসূচিগুলো শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির প্রতীক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। তিনি বলেন, “জুলাই বিপ্লবের সূচনা থেকেই সমাজে মেধা, সততা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রত্যয় গড়ে উঠেছিল। ১৬ জুলাই রংপুরের আবু সাঈদের শহীদ হওয়ার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ভিত্তি রচিত হয়। এই চেতনা আমাদের নতুন পথে এগিয়ে যাওয়ার প্রেরণা।”

অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার কর্মকর্তারা অংশ নেন। সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র