জাতীয় ফিচার

জুবাইদা ও জাইমার বিরুদ্ধে ফেইক আইডির অপপ্রচার: বিএনপির রিজভীর ক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, “একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের বিরুদ্ধে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে জাল আইডি ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব প্রচারণায় বেশিরভাগ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে পরিচালিত।”

তিনি স্পষ্ট করেন, “ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুকে কোনো ব্যক্তিগত আইডি নেই। তাই তাদের নামে প্রচারিত যেকোনো তথ্য মিথ্যা ও ভিত্তিহীন।”

তিনি আরও বলেন, জিয়া পরিবারের নামে একটি মহল নীল নকশা তৈরি করছে। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র