জাতীয় ফিচার

চীনে জন্মহার বাড়াতে একাধিক নীতি গঠন

জন্মহার বাড়াতে প্রশাসনিক স্তরে একাধিক নীতি গঠন এবং প্রণয়নে সবুজ সংকেত দেয়া হয়েছে বলে জানিয়েছন প্রেসিডেন্ট শি জিনপিং।

‌‘এক সন্তান নীতি’ চীনে ১৯৮০ থেকে ২০১৫ পর্যন্ত বলবৎ ছিলো । পরে অধিকাংশ নাগরিকের বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি উঠে আসার পরে ‘তিন সন্তান নীতি’ চালু করা হয়। ভালো ফল না পাওয়ায় এবার অধিক সন্তান নেয়ার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে চীন সরকার।

রোববার কমিউনিস্ট পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শি জানান, জন্মহার বাড়াতে একাধিক নীতি গঠন করা হবে।

কারণ বিশ্বে জনসংখ্যার নিরিখে শীর্ষে থাকলেও ১৪০ কোটির দেশ চীনে এ বছর জন্মহারে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

এছাড়া দেশের নাগরিকদের সিংহভাগ বার্ধক্যের দিকে এগোনোর ফলে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে  আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।

এমন পরিস্থিতিতে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি হিসেবে দেশের নাম টিকিয়ে রাখা বেশ মুশকিল হয়ে দাঁড়াতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চীনের অর্থনীতিবিদরা।

আরও পড়ুনঃ বেনাপোলে ১২ কেজি সোনাসহ পাচারকারী আটক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র