যে গানের দৃশ্যে অভিনয়ের করে সারারাত কেঁদেছিলেন স্মিতা
‘আজ রাপট জায়ে তো হামে না উঠাইয়ো’ গানে অমিতাভ বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর সারারাত কেঁদেছিলেন স্মিতা পাটিল।
দৃশ্যে দেখা যায়, মুষলধারে বৃষ্টি পড়ছে। তার মধ্যেই প্রেমের নেশায় মত্ত স্বয়ং অমিতাভ বচ্চন। বৃষ্টিতে ভিজছেন নায়িকাও। তার পরই গানের তালে তালে নায়িকার সঙ্গে মজলেন নায়ক।
এই গানের দৃশ্যের শুটিংয়ে অমিতাভের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল স্মিতাকে। এই দৃশ্যের শুট করা নিয়ে খুশি ছিলেন না নায়িকা। এমনকি, ছবির শুটিংও আর করতে চাননি তিনি। পরে বুঝিয়ে-শুনিয়ে সেটে ফেরান বিগ বি।
উল্লেখ্য, ১৯৮৬ সালে সন্তান জন্মের সময় জটিলতায় মাত্র ৩১ বছর বয়সে মারা যান স্মিতা পাটিল।
সম্প্রতি ‘নমক হলাল’ ৩৪ বছর উদ্যাপন উপলক্ষে স্মিতার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মেগাস্টার অমিতাভ বচ্চন।
অমিতাভ জানান, সিনেমার শুটিং করতে একেবারেই স্বচ্ছন্দ বোধ করেননি স্মিতা। তবে অমিতাভের কথা শুনেই ছবির শুটিং করতে রাজি হন অভিনেত্রী।
আরও পড়ুনঃ বাংলাদেশে আসার অনুমতি পাননি নোরা ফাতেহি





