ভাইবোনকে অশ্লীল কাজ বাধ্য করার অভিযোগে তরুণীর গ্রেফতার
কয়েক বছর আগে ডিনা (পরিবর্তিত নাম) প্রতিবেশী দুই নাবালক ভাইবোনকে বাড়িতে ডেকে আনেন। পরে দুই অপ্রাপ্তবয়স্ক ভাইবোনকে অশ্লীল কাজ বাধ্য করেন তিনি।
২১ বছর বয়সি তরুণীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই ভাইবোনকে নগ্ন হয়ে এমন ভাবে শুয়ে থাকতে বলেন, যাতে দেখে মনে হয় যে তারা যৌনসঙ্গম করছে। কয়েক বছর আগের ঘটনাটি ফিলিপিন্সের সেবু শহরের।
এদিকে দুই অপ্রাপ্তবয়স্ক ভাইবোনকে জোর করে যৌনসঙ্গমে বাধ্য করা এবং সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করার অভিযোগে অন্তঃসত্ত্বা সেই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
ফিলিপিন্সের অ্যালেগ্রিয়া সিটির মহিলা ও শিশু সুরক্ষা দফতরের প্রধান সার্জেন্ট ভিলা ডোনা ইয়াবানেজ জানান, এই ঘটনা যখন ঘটে তখন নির্যাতিতরা প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। অভিযুক্তকে শিগগিরই আদালতে তোলা হবে।
উল্লেখ্য, সম্প্রতি অপ্রাপ্তবয়স্ক ভাইবোন তাদের মাকে পুরো ঘটনা জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।
যদিও অভিযুক্ত তরুণী নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে, ভিডিও তিনি ডিলিট করেছেন।
আরও পড়ুনঃ বেনাপোলে ১২ কেজি সোনাসহ পাচারকারী আটক





