চীনে কয়লা খনি ধসে নিহত ৫৩
চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির আংশিক ধসে পড়ার ঘটনায় দেশটি ৫৩ জনের মৃত্যু হয়েছে।
দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত এ কয়লা খনিতে ধসের ওই ঘটনায় অনেক মানুষ নিখোঁজ হয়েছিল।
এ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তুপের ভিতর থেকে ছয়জনকে জীবিত ও ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েকমাস ধরে এ ব্যাপারে আর কোন তথ্য জানায়নি।
সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭ জনের বেঁচে থাকার জোরালো কোন লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক জরুরি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়। ২২ ফেব্রুয়ারি বড় ধরনের এ খনি দুর্ঘটনায় ৫৩ জনের প্রাণহানি ঘটে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ উজ্জ্বল ত্বকের জন্য নিয়মিত এই যোগাসনগুলো অনুশীলন করুন





