জাতীয় ফিচার

চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে দেশব্যাপী চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা করেছেন, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে সারাদেশে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হবে। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা জানান, রাজধানীর মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় দায়েরকৃত মামলার ১৯ জন আসামির মধ্যে ইতোমধ্যে সাতজনকে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ গ্রেফতার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে। এছাড়া, খুলনায় সংঘটিত আরেকটি হত্যাকাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, “এ ঘটনায় প্রশাসনিক বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না, তা সরকার গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতির প্রয়োজনে সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করবে। তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, “সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা, এবং নৈতিক স্খলনের কারণে সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে। তিনি জানান, অপরাধ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মিডিয়া, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অভিভাবক, ছাত্র, শিক্ষক এবং সাধারণ জনগণের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। “দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আমাদের সবার,” বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে মিটফোর্ডসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সরকারের উপর চাপ বেড়েছে। উপদেষ্টা জানান, এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি জোর দিয়ে বলেন, “অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র