জাতীয় ফিচার

চলতি বছরই শেষ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং পদ্মা সেতুতে যানবাহন এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা। চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল তাবোল কথা বলছেন। দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের দুর্ঘটনার ক্ষেত্রে একটা জিনিস উপেক্ষা করতে পারি না, এখানে যেভাবে তিন চাকার গাড়িগুলো চলছে। ইজিবাইকসহ কিছু গাড়িতে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। ইদানিং মোটরসাইকেল দুর্ঘটনার জন্য বেশি দায়ী। সড়ক বিভাগে মিটিং করতে গিয়ে এ বিষয়টা অনুধাবন করেছি। মোটরসাইকেল ও ইজিবাইকের বিষয়ে একটা নীতিমালা করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। আগের টার্মে কিছু কাজ করা ছিলো। যত দ্রুত সম্ভব এ কাজ সম্পন্ন করতে আমি নির্দেশ দিয়েছি। আশা করি এ ব্যাপারে একটা সুরাহা করতে পারব।’

তিনি বলেন, ‘বাসে বাসে সংঘর্ষ একটি বিষয়, কিন্তু ইজিবাইকের সঙ্গে বাসের সংঘর্ষ হলে ইজিবাইক পিষ্ট হলে দশ জন যাত্রী থাকলে দশজনই মারা যায়। তাই দুর্ঘটনার হার কম হলেও মৃত্যুর হারটা এ কারণে বেশি। মটরসাইকেলগুলো যেভাবে রাস্তায় চলাচল করে তার উপর কারও হাত নেই। ঢাকার শহরে কিছু শৃঙ্খলা আমরা ফিরিয়ে এনেছি। যেমন চালক ও আরোহীর মাথায় হেলমেট থাকবে। ঢাকায় ৯৫ ভাগ সফলতা আমরা পাচ্ছি। নীতিমালা করে সেটি কার্যকর করতে পারলে ভালো হবে। বিশ্বব্যাংক রোড সেফটির জন্য একটা প্রকল্প বাস্তবায়ন করছে। অপেক্ষা করুন, রাতারাতি সব হয় না।

আরও পড়ুনঃ “৭ জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগের বিপুল জনসমর্থনের প্রমাণ”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র