চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ স্মরনীয় করে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।
বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ।
২০০৬ সালে শুরুর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে ১৪৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচটি ৮ উইকেটে হেরেছিল টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে এবারের সফর শুরু করেছে বাংলাাদেশ। ২০১৬ সালের পর ওয়ানডে ফরম্যাটে ঘরের মাঠে বাংলাদেশকে প্রথম সিরিজ হারের স্বাদ দেয় ইংলিশরা। সাত বছর আগে নিজ মাঠে এই ইংল্যান্ডের কাছেই সর্বশেষ সিরিজ হেরেছিল বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি সিরিজ জিতে ওয়ানডের ক্ষত কমানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। কিন্তু দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে স্পষ্ট করে জানিয়েছেন, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই শক্তিশালী দল তৈরি করাই মূল লক্ষ্য তাদের।
আরও পড়ুনঃ জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী





