জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে আয়োজিত জয় বাংলা কনসার্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এসময় প্রধানমন্ত্রীর সংগে ছিলেন।
প্রধানমন্ত্রী কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধির দিকে) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে আজ বিকেলে ঢাকা ফিরেন।
গুলিস্তানের একটি ভবনে মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়।
‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর যুব প্ল্যাটফর্ম ইয়াং বাংলা কোভিড-১৯ মহামারীর জন্য গত দুই বছর ছাড়া ২০১৫ সাল থেকে সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে। মূলত নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা জন্যই কনসার্ট আয়োজন করা হয়।






চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড - tathyasangjog
March 9, 2023[…] আরও পড়ুনঃ জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী […]