জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে দেশজুড়ে নিহত ৭

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সারাদেশে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার জনের প্রাণহানি হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও টাঙ্গাইলে গাছের ডাল ভেঙে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের মা, তিন ছেলে-মেয়েসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনায় এ ঘটনা ঘটে।

নিহত চার জন হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া মৃত ঠান্ডা মিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০),মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে গাছের ঢাল ভেঙে পড়ে ছিদরাতুল মুনতাহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মুনতাহা ওই ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের মহানগর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ওই শিশুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে গাছের ডাল ভেঙে পড়ে আবদুল ওহাব নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আবদুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারবাড়ির বাসিন্দা।

এছাড়া টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে পড়ে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুরে বাসাইল উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের বাসিন্দা। বাসাইল বাজারের কোটিপতি মার্কেটে তিনি কাপড়ের ব্যবসা করতেন।

আরও পড়ুনঃ ২০১৩ সালের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এই পাসওয়ার্ডগুলো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র