গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, বগি লাইনচ্যুত হয়ে ১ জন নিহত
গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে।
ছিলাই বিলের এখানে অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এক ট্রেনের যাত্রী নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে।
তবে এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দিয়েছে আইএমএফ






"স্বতন্ত্র ইস্যুতে শরিকদের সঙ্গে আপস করার সুযোগ নেই" - Tathya Sangjog
December 13, 2023[…] […]
কেনিয়া ভ্রমণে লাগবে না ভিসা - Tathya Sangjog
December 13, 2023[…] আরও পড়ুনঃ গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, ব… […]
"১৮ ডিসেম্বরের পর নির্বাচনি প্রচারণা ছাড়া কোনও সমাবেশ নয়" - Tathya Sangjog
December 13, 2023[…] আরও পড়ুনঃ গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, ব… […]