গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশের বিষয়ে যা বলল হাইকোর্ট
এখন থেকে গর্ভে থাকা শিশুরই লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রোববার এ রায় দেন। এ রায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ২০২০ সালের ২৬ জানুয়ারি জনস্বার্থে রিট দায়ের করেন এক আইনজীবী। রুলের চূড়ান্ত শুনানি শেষে প্রায় চার বছর পর রায় এলো।
রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ পেলে মাতৃগর্ভেই লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়। এতে গর্ভপাতের মতো ঘটনাও ঘটে।





