গত অর্থবছরের ২ মাসের তুলনায় ৩০% বেড়েছে ভুট্টা আমদানি
দেশে ভুট্টা আমদানির পরিমাণ বেড়েছে, গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরে প্রায় ৩০ শতাংশ বেশি হয়েছে আমদানি।
মাছ, পোলট্রি ও গোখাদ্য হিসেবে ভুট্টা ব্যবহারের পাশাপাশি দেশের বাজারে চাহিদা থাকায় আমদানি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি করা হয়েছে ৯ হাজার ৯১২ টন। এর মধ্যে গত জুলাইয়ে ৭ হাজার ৫৪৪ টন এবং আগস্টে ২ হাজার ৩৬৮ টন। যার মূল্য ৩১ কোটি ৬৯ লাখ টাকা।
আরও পড়ুন : ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা
এর আগে গত অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ৭ হাজার ১৬ টন ভুট্টা আমদানি হয়েছিল। যার মোট মূল্য ছিল ১৯ কোটি ৫১ লাখ টাকা।
অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি বেড়েছে ২ হাজার ৮৯৬ টন, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।
আমদানিকারক প্রতিষ্ঠান ভোমরা স্থলবন্দরের মেসার্স গাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গাজী আমজাদ হোসেন জানান, চলতি অর্থবছর ভুট্টা আমদানি বেড়েছে। দেশীয় বাজারে পণ্যটির চাহিদা বেড়ে যাওয়ায় আমদানিতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, সাতক্ষীরা গত মৌসুমে ৩০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছিল। উৎপাদন হয়েছিলো ২ হাজার ৬০০ টন ভুট্টা।






পাইকারি বাজারে কমেছে সব ধরনের ডালের দাম - tathyasangjog
September 19, 2022[…] […]
'গম কেনা নিয়ে টিআইবির বিবৃতি পুরোপুরি মিথ্যা' - tathyasangjog
September 19, 2022[…] আরও পড়ুন: গত অর্থবছরের ২ মাসের তুলনায় ৩০% বেড়েছে… […]