অন্যান্য দেশ সংযোগ ফিচার

কুমিল্লার পদুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে। কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি লরি পদুয়ার বাজারের ইউটার্ন এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় লরিটি প্রাইভেটকারটিকে চাপা দেয়, যার ফলে প্রাইভেটকারে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক এবং একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলে রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ চলছে।

এ ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে প্রায় দুই ঘণ্টা ধরে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের যাত্রী এবং চালকরা চরম দুর্ভোগের শিকার হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পদুয়ার বাজার এলাকায় ইউটার্নের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সড়কের নকশা পরিবর্তনের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার