খেলার সংযোগ ফিচার

এশিয়া কাপ-বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

দুদকের বিজ্ঞাপন থেকে বাদ পড়লেন সাকিব

অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন।

আজ শুক্রবার গুলশাস্থ নিজ বাসভবনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। সামনে এখন এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েজ আছে। সেটা হলো, সাকিব না খেললে সহ-অধিনায়ক যে আছে, সে হবে। লিটন দাস।

তিনি আরও বলেন, আরও দু-একটি নাম এসেছিলো, যেমন মেহেদি হাসান মিরাজ। দীর্ঘ মেয়াদে চিন্তা করলে কে হবে, সেই আলোচনাও ছিলো। কারণ এখন মুশফিক করছে না, তামিমও ছেড়ে দিল, সাকিবও যদি কখনও ছেড়ে দেয় তখন কি হবে। এজন্য দীর্ঘ মেয়াদে যখন চিন্তা করবো, তখন আরও নাম আসবে।

ইনজুরির কারণে সম্প্রতি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। তার জায়গায় এবার ওয়ানডে ফরম্যাটেরও দায়িত্ব পেলেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এই বিষয়গুলি উপেক্ষা করা আপনার পাশাপাশি শিশুর জন্যও বিপজ্জনক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার