জাতীয়

এবার জাপানে আঘাত হানল ৬.১ মাত্রার ভূমিকম্প

এবার জাপানে আঘাত হানল ৬.১ মাত্রার ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডোতে প্রদেশে একটি ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ভূমিকম্পটি আঘাত হানলে উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জাপান সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) গভীরে। এই ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। এ কারণে দেশটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেন ভূমিকম্পের কারণে তেমন কোন ক্ষয়ক্ষতি না হয়।

আরও পড়ুনঃ “দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র