“দেশে বর্তমানে ২১ লাখ টনের অধিক খাদ্য মজুত আছে”
সরকারি গুদামে রেকর্ড পরিমান খাদ্য মজুত আছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারিভাবে দেশে ১০ লাখ টন খাদ্যশস্য মজুত থাকলে যথেষ্ট। তার বিপরীতে দেশে বর্তমান ২১ লাখ টনের অধিক মজুত আছে যা স্বাধীনতার পরে সর্বোচ্চ।
আজ রোববার সকালে নওগাঁ পৌর শহরের আটা পট্টি ও রুবির মোড়ে দুটি ওএমএস দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে মন্ত্রী বলেন, অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্য মজুত করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। নতুন আইন হচ্ছে। এরই মধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।
ওএমএস নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচারের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, কতিপয় ব্যক্তিরা ওএমএস নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। ডিলাররা পচা চাল বিক্রি করছে এমনকি গরুও সেই চাল খাবে না। কিন্তু তারাই আবার সেই চাল কিনছে। যে চাল মানুষ খেতে পারবে না সেই চাল স্মাগলিং (চোরাচালান) হয় কীভাবে।
তিনি আরও বলেন, তারা অপপ্রচার চালিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং যা অব্যাহত থাকবে। যতদিন মানুষের কাছে চাহিদা থাকবে ততদিন খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) কার্যক্রম পরিচালনা হবে। এছাড়া ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারের মধ্যে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি হবে।
তবে ওএমএস কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আরও পড়ুনঃ “দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না”






খরার মধ্যে পড়েছে বিএনপি: ওবায়দুল কাদের - tathyasangjog
February 26, 2023[…] আরও পড়ুনঃ “দেশে বর্তমানে ২১ লাখ টনের অধিক খাদ্য… […]