জাতীয় ফিচার

এইচএসসি ২০২৫: ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, অনলাইনে আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর (শুক্রবার) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না।

নতুন নিয়ম অনুযায়ী, এসএমএসের পরিবর্তে শিক্ষার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে। ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং ড্রপডাউন মেনু থেকে নিজের শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।

এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে। এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে।

শিক্ষার্থীদের এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য পছন্দের বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রদান করতে হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের (যেমন: বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

পরবর্তী স্ক্রিনে মোট প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালি সেবা, ডিডিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে জানা যাবে।

ফি পরিশোধের পর পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে, তবে নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না।

যদি ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হয়, তবে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর ফি এখনো দেওয়া হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয়গুলো বাতিল করা যাবে না।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র