অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

উচ্চশিক্ষায় আগামী শিক্ষাবর্ষে রাশিয়ান সরকারের বৃত্তি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাশিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ১২৪টি বৃত্তি ঘোষণা করেছে। যা শুধু মাত্র অনলাইনে আবেদন করতে হবে।

আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাশিয়ান দূতাবাসে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের শিক্ষা বিভাগীয় প্রধান সৈয়দ বজলুল হাসান রাজিব।

তিনি বলেন, রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত রাশিয়ান হাউস ইন ঢাকা (সংস্কৃতি বিভাগ, রাশিয়ান দূতাবাস) শিক্ষা বিভাগ থেকে এই আবেদনের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঢাকায় রাশিয়ান হাউসের প্রধান পাভেল উইচেনকভ এসময় জানান, রাশিয়ান সরকার প্রতি বছর বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সংখ্যক বৃত্তি প্রদান করে এবং ঢাকায় রাশিয়ান হাউসের মাধ্যমে প্রচার সহ সব ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে৷ গত শিক্ষাবর্ষে (২০২৩-২০২৪), বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট বৃত্তির সংখ্যা ছিল ১১০ টি। এর ধারাবাহিকতায়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান,  প্রতি বছর, ২৫ থেকে ৩৫ বছর বয়সী ১,০০০ এরও বেশি তরুণ নেতা পেশাদার যোগাযোগ স্থাপন করতে এবং রাশিয়ান রাষ্ট্রীয় এবং অ-রাষ্ট্রীয় কাঠামো, যুব ও সম্প্রদায়ের সংগঠনগুলির সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে রাশিয়া সফর করেন৷ এ বছরও ঢাকার রাশিয়ান হাউস নিউ জেনারেশন প্রোগ্রামে বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য কার্যক্রম শুরু করেছে, যা খুব শীঘ্রই বাস্তবায়নের পথে৷ ঢাকায় রাশিয়ান হাউস আমাদের তরুণ বাংলাদেশি বন্ধুদের বিশ্ব যুব উৎসব-২০২৪-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে, যা আগামী বছরের মার্চের শুরুতে সোচিতে অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০,০০০ রাশিয়ান এবং বিদেশী তরুণ নেতারা – ব্যবসা, মিডিয়া, শিক্ষা, বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা, সংস্কৃতি, স্বেচ্ছাসেবী, ক্রীড়া এবং সামাজিক জীবনের অন্যান্য ক্ষেত্রের পেশাদাররা – এই উৎসবে জড়ো হবে।

যেভাবে আবেদন করবেন; 

অনলাইনে https://education-in-russia.com এই ঠিকানায় আবেদন করা যাবে। সময়সীমা ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩১শে অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত।

তবে আবেদন করার আগে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসীট / ট্রান্সক্রীপ্ট এর মূল এবং ফটোকপি অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রানালয় কতৃক সত্যায়িত থাকতে হবে এবং পাসপোর্ট অবশ্যই ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি মেয়াদ থাকতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন হলে অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বর পত্রের সত্যায়িত কপি, পাসপোর্টের ফটোকপি, চিকিৎসা সনদপত্র (হেপাটাইটিস এ বি সি, যক্ষ্মা এবং এইচআইভি অনুপস্থিতি রিপোর্ট), ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে প্রার্থীর সম্মতিপত্র ও ১ টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে জমা দিতে হবে। রাশিয়ান হাউসে আবেদন পত্র জমা দেয়ার সময় রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত।

বৃত্তির বিষয়ে বিস্তারিত জানতে রাশিয়ান হাউস ইন ঢাকায় ৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক (সড়ক-৭) ধানমন্ডি আ/এ, আগামী ৯ই অক্টোবর ২০২৩ বিকাল ৪টায় “রাশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নিতে পারেন।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন সৈয়দ বজলুল হাসান রাজীব, শিক্ষা বিভাগীয় প্রধান, রাশিয়ান হাউস  ইন ঢাকা, ৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক (সড়ক-৭) ধানমন্ডি আ/এ, ঢাকা -১২০৫। মোবাইল নাম্বার: ০১৮১৭২৯৪৫৯৫

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার