জাতীয়

ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রীদের আগাম জামিন

হাইকোর্ট

হাইকোর্ট ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় নয়জনের আগাম জামিন মঞ্জুর করেছেন।

সোমবার (৩ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী ও জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

আরও পড়ুনঃ ওয়ালটনে চাকরির সুযোগ

এর আগে গত বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে লালবাগ থানায় এই মামলা করেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত।

গত ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে কয়েকজন সহ-সভাপতির সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আহত হন ১০ জন।

রিপোর্টার

About Author

2 Comments

  1. দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই: র‌্যাব - tathyasangjog

    October 3, 2022

    […] আরও পড়ুনঃ ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রীদের… […]

  2. ইডেনে যৌন নিপীড়নের তদন্ত দাবি ২১ নারী অধিকারকর্মীর - tathyasangjog

    October 3, 2022

    […] আরও পড়ুনঃ ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রীদের… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র