ইউক্রেনের মারিউপোলে ১০ হাজারের বেশি গণকবরের সন্ধান
ইউক্রেনের মারিউপোলে ১০ হাজার ৩০০ গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি
এক প্রতিবেদনে বলেছে, গত মার্চের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে মারিউপোলে প্রচুর গণকবরের সন্ধান মিলেছে। মৃতের সংখ্যা এর তিনগুণ হতে পারে। কারণ প্রতি কবরের পাশে আরও মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার মাসখানেকের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় রুশ বাহিনী।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল শহরের ৯০ শতাংশ স্থাপনা রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়েছে। ম্যাক্সারের ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত অনেক আবাসিক ভবন সংস্কার করা বাদ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে রাশিয়া।
আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে নৌবাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ





