ইউক্রেনে পুতিনের অভিযান ব্যর্থ: সিআইএ প্রধান
ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস বলেছেন।
সম্প্রতি ওয়াশিংটনে এক সম্মেলনে বার্নস এসব কথা বলেছেন।
এ বিষয়ে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, ফেব্রুয়ারিতে পুতিন যখন হামলার সিদ্ধান্ত নেন, তখন তিনি ইউক্রেনীয়দের সংকল্পকে অবমূল্যায়ন করেছিলেন। এখন কিয়েভের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের ব্যাপারেও একই ভুল করছেন তিনি।
আরও পড়ুনঃ ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১১ শরণার্থীর মৃত্যু
বার্নস বলেন, “এ মুহূর্তে পুতিনের পণ হলো ইউক্রেনীয়, ইউরোপীয় ও আমেরিকানদের বিরুদ্ধে কঠোর হওয়া। আমি ও আমার সিআইএ সহকর্মীদের বিশ্বাস, পুতিনের এ সংকল্প ভুল। ঠিক যেমন গত ফেব্রুয়ারিতে ইউক্রেনীয়রা হামলা প্রতিহত করতে পারবে না বলে তিনি ভুল ভেবেছিলেন।”
বার্নস মনে করেন, এর মধ্য দিয়ে রুশ সেনাবাহিনীর দুর্বলতাই যে শুধু প্রকাশ পেয়েছে তা নয়, দীর্ঘ মেয়াদে রাশিয়ার অর্থনীতি ও রুশ প্রজন্মও ক্ষতির সম্মুখীন হবে।
এদকে ইউক্রেন বলছে, বসন্তে প্রথম বড় ধরনের পাল্টা হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত তাদের বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খারকিভ অঞ্চলের কয়েকটি এলাকা থেকে রুশ বাহিনী পিছু হটেছে।






আধুনিক দাসত্বের শৃঙ্খলে বন্দী বিশ্বের পাঁচ কোটি মানুষ - tathyasangjog
September 12, 2022[…] […]
ইউক্রেনে নতুন করে হামলা শুরু করল রাশিয়া - tathyasangjog
September 12, 2022[…] […]