“ইউক্রেনে জয়ী হতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জয়ী হতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জয়ী হতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। তাছাড়া নতুন করে সেনা মোতায়েনের কথাও তিনি ভাবছেন না।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে মডারেটর সের্গেই কারাগানভ নামের রাশিয়ান বিশ্লেষকের পামাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিস্থিতি এখনও দেখেন না।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পরমাণু অস্ত্রের ব্যবহার কেবল ব্যতিক্রমী ক্ষেত্রেই সম্ভব-দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির ক্ষেত্রে। আমি মনে করি না, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি এখনও হয়েছে। এমন অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই।
গোলাবারুদ-সাঁজোয়া যান নিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। শুক্রবার কিয়েভের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারে হামলা চালানোর দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ইউক্রেনীয় বাহিনীর বেশ কিছু ড্রোন ও বিমান হামলা প্রতিহতের দাবি করেছে ক্রেমলিন।
হামলার ঘটনায় ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, রাশিয়ায় ইউক্রেনের পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে। তবে ইউক্রেনকে সমর্থনের কথা থাকলেও কিয়েভে আপাতত কোনো সেনা মোতায়েন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ আগামী ১০ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র দেয়া শুরু হবে





