জাতীয় দেশ সংযোগ

আরও দুই দিনের ‘গণসংযোগ’ কর্মসূচি দিয়েছে বিএনপি

দুর্গাপূজা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও দুই দিনের ‘গণসংযোগ’ কর্মসূচি দিয়েছে বিএনপি। পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামীকাল (মঙ্গলবার) ও পরদিন (বুধবার) গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখবে দলটি।

আজ সোমবার গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামীকাল (মঙ্গলবার) ও পরদিন (বুধবার) গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখা হবে। এ সময় রাজপথে, হাটে, মাঠে, ঘাটে মানুষের কাছে যাব, কথা বলব, তাদের কাছে প্রচারপত্র বিতরণ করা হবে।

এর আগে লিখিত বক্তব্যে মঈন খান বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে গণ রায় দিয়েছে, শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। সুতরাং অবিলম্বে ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ বাতিল করতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান দাবি করে বলেন, ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে। এ জন্য বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের ৬৩টি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণকে বীরোচিত অভিনন্দন জানাই। সারা দেশে এমন অসংখ্য কেন্দ্র ছিল, যেসব কেন্দ্রে সারা দিনে একটি ভোটও পড়েনি কিংবা হাতে গোনা কয়েকটি ভোট পড়েছে।

আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র