“শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় দুই নেতার ফোনালাপে মোদি এ অভিনন্দন জানান।
নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাকে আমি অভিনন্দন জানিয়েছি।
মোদি লিখেছেন, ‘সফলভাবে নির্বাচনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের জনগণকেন্দ্রিক ও স্থায়ী অংশীদারি জোরদারে আমরা অঙ্গীকারবদ্ধ।’
এর আগে সকালে নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে তিনিই সবার আগে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ও অভিনন্দন জানান।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ






প্রধানমন্ত্রীকে ১৯ দেশের রাষ্ট্রদূতের অভিনন্দন - Tathya Sangjog
January 8, 2024[…] […]
বুধবারই নবনির্বাচিত এমপিদের শপথ; নবনির্বাচিতদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয় -
January 8, 2024[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরে… […]
"নির্বাচনবিরোধী প্রোপাগান্ডায় ৭ মিলিয়ন ডলার দিয়ে লবিস্ট নিয়োগ" - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরে… […]
বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরে… […]
"স্বতন্ত্ররা আলাদা থাকলে বিরোধী দলে প্রাধান্য পাবে জাতীয় পার্টি" - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরে… […]
বিএনপি এখন হতাশায় নিমজ্জিত: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরে… […]
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব - Tathya Sangjog
January 8, 2024[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নরে… […]