আমাদের গণতন্ত্র বিদেশিদের ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের (বাংলাদেশের) গণতন্ত্র আমরাই চালাবো। বিদেশি কারও ফরমায়েশে চলবে না বলে মন্তব্য করেছেন।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের প্রধান কার্যালয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। শত বাধা-বিপত্তির মধ্যেও শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারত্বমূলক। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।
সরকারের পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা আওয়ামী লীগের সাত দশকের ইতিহাস। এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু বার বার হত্যার রাজনীতির শিকার হয়। এটাই বাস্তবতা। আজ বিএনপি কখন যে কী বলে! তাদের ভেতরে গণতন্ত্র নেই। সম্মেলন হয় না কতদিন তাদের। নিজেরাই কমিটি দেয়। তারা কীভাবে গণতন্ত্র শেখাবে আওয়ামী লীগকে?
আরও পড়ুনঃ আজ থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব






আগামী ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে মাতারবাড়ির বিদ্যুৎ - tathyasangjog
January 20, 2023[…] […]
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী - tathyasangjog
January 20, 2023[…] […]
ইউক্রেনের জন্য ২৫০ কোটি ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র - tathyasangjog
January 20, 2023[…] […]
"পাঠ্যবইয়ে ভুল নিয়ে ইস্যু তৈরির চেষ্টা করা হচ্ছে" - tathyasangjog
January 20, 2023[…] […]
কর্মী ছাঁটাই করছে গুগল - tathyasangjog
January 20, 2023[…] […]
শনিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি - tathyasangjog
January 20, 2023[…] […]
যৌন হয়রানির অভিযোগে ফুটবলার দানি আলভেস গ্রেফতার - tathyasangjog
January 20, 2023[…] […]
তিব্বতে টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ - tathyasangjog
January 20, 2023[…] […]